রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে ভ্রমণ ভিসা কার্যক্রম আগের মতোই চালু থাকবে।

শনিবার (২৫ এপ্রিল) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস–এর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। মূলত তালিকাভুক্ত দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া কিছু অভিবাসী সরকারি সহায়তার ওপর তুলনামূলক বেশি নির্ভরশীল হয়ে পড়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে ভিসা স্থগিত হলেও আবেদন প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করা হয়নি। আগ্রহীরা আগের মতোই আবেদন জমা দিতে পারবেন এবং সাক্ষাৎকারেও অংশ নিতে পারবেন। দূতাবাস জানিয়েছে, অভিবাসী ভিসার সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারণ কার্যক্রমও চালু রয়েছে।

বাংলাদেশ ছাড়াও তালিকায় থাকা দেশগুলো হলো—
পাকিস্তান, মিয়ানমার, ভুটান, আফগানিস্তান, ব্রাজিল, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা দ্বীপপুঞ্জ, বারবাডোজ, বেলারুশ, বেলিজ, বসনিয়া ও হার্জেগোভিনা, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ডোমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর মেসিডোনিয়া, রিপাবলিক অব কঙ্গো, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান ও ইয়েমেন।