মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

Author avatar
উত্তর আমেরিকা অফিস

মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বিমানবাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। সোমবার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিমানটি নিয়মিত পরীক্ষামূলক উড্ডয়নে ছিল। এতে সামরিক সদস্য, সরকারি কর্মকর্তা ও বেসামরিক ঠিকাদারসহ মোট আটজন আরোহী ছিলেন।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা শুরু করে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আকাশে কালো ধোঁয়ার বড় কুণ্ডলী দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে মার্কিন বিমানবাহিনী।

বি-৫২ যুক্তরাষ্ট্রের অন্যতম কৌশলগত বোমারু বিমান। দীর্ঘ দূরত্বে উড়তে সক্ষম এ বিমান বিপুল পরিমাণ অস্ত্র বহন করতে পারে। সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে পরিচালিত মার্কিন সামরিক অভিযানে এ ধরনের বিমান ব্যবহার করা হয়েছিল।