নিউইয়র্কের ব্রুকলিনের পিওর ফার্মার্স মার্কেটে পঞ্চমবারের মতো শুরু হয়েছে জমজমাট ‘মাছ মেলা’। ১২৪২ লিবার্টি অ্যাভিনিউতে গত ৭ আগস্ট থেকে শুরু হওয়া মাসব্যাপী এ আয়োজনে প্রবাসীদের জন্য বাংলাদেশের নদী, পুকুর ও হাওরের পরিচিত নানা মাছ তুলনামূলক সাশ্রয়ী দামে কেনার সুযোগ তৈরি হয়েছে। ইলিশ, শোল, রুই, কাতাল, মৃগেল, কই, চিংড়ি, কাচকি, মলাসহ নানা ধরনের দেশীয় ও সামুদ্রিক মাছ নিয়ে সাজানো হয়েছে এই বিশেষ আয়োজন। আগামী ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে এই মেলা।
পিওর ফার্মার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, মাছ সরাসরি আমদানি করার কারণে এখানে মধ্যস্বত্বভোগীর সংখ্যা কম। ফলে তুলনামূলক কম দামে ক্রেতাদের কাছে মাছ পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। মেলা উপলক্ষে বিভিন্ন মাছের ওপর বিশেষ মূল্যছাড়ও দেওয়া হচ্ছে। পাশাপাশি একসঙ্গে তিন থেকে পাঁচটি মাছ কেনার জন্য রয়েছে বিশেষ প্যাকেজ সুবিধা।
ইলিশপ্রেমীদের জন্যও রয়েছে বিশেষ আয়োজন। মেলায় বিভিন্ন ধরনের ও ব্র্যান্ডের ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। এর মধ্যে পিউর অ্যান্ড জেল, চাঁদপুর ইলিশ ও পুতুল ব্র্যান্ডের ইলিশ রয়েছে। দেশীয় খাবারের তালিকায় ইলিশকে যারা নিয়মিত রাখেন, তাদের জন্য তুলনামূলক কম দামে মাছ কেনার এই সুযোগ বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।
প্রবাসী বাংলাদেশিরা বলছেন, নিউইয়র্কে বসে বাংলাদেশের পরিচিত স্বাদের তাজা মাছ পাওয়া সবসময় সহজ নয়। তাই একই জায়গায় দেশীয় বিভিন্ন মাছ এবং তুলনামূলক কম দামের বিশেষ অফার পাওয়ায় তারা সন্তুষ্ট। পরিবারের খাবারের জন্য পছন্দের মাছ কেনার পাশাপাশি অনেকেই মেলা থেকে একসঙ্গে কয়েক ধরনের মাছ কিনছেন।
মেলা ঘুরে দেখা গেছে, ক্রেতাদের মধ্যে দেশীয় মাছের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। বিশেষ করে ইলিশ, কই, রুই ও মৃগেলের মতো মাছের চাহিদা বেশি। মাছের বৈচিত্র্যের পাশাপাশি সাশ্রয়ী মূল্যও ক্রেতাদের আকৃষ্ট করছে।
পিওর ফার্মার্স মার্কেটের ম্যানেজিং ডিরেক্টর পরিচালক সামছুল হক বলেন, প্রবাসী বাংলাদেশিদের দেশীয় মাছের প্রতি আগ্রহ ও চাহিদার কথা বিবেচনা করেই মাছের মেলার আয়োজন করা হয়েছে। নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিরা যাতে তুলনামূলক কম দামে পরিচিত দেশীয় স্বাদের তাজা মাছ কিনতে পারেন, সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। মেলায় ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।