বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১২, আহত ৭৬

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১২, আহত ৭৬

দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের চালানো হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৭৬ জন আহত হয়েছেন। বুধবার ইরানি কর্মকর্তাদের বরাতে দেশটির রাষ্ট্রীয় ও রাষ্ট্র-সমর্থিত সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সবচেয়ে বেশি বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টির উপকূলীয় কুহেস্তাক এলাকায়। সেখানে একটি বিয়ের অনুষ্ঠানে হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।

ইরানি রেড ক্রিসেন্টের তথ্যের বরাত দিয়ে ফার্স নিউজ জানিয়েছে, কুহেস্তাকে হামলায় পাঁচজন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে।

এদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, আহভাজ ও আগাজারি এলাকায় তিনটি স্থানে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত এবং আটজন আহত হয়েছেন।

ইরানি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের বান্দার আব্বাস, কেশম, জাস্ক এবং চাবাহার ও কোনারাকের আশপাশের এলাকাতেও হামলা হয়েছে। তবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনো পাওয়া যায়নি।

হামলার পর হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কাজ করছে।

সূত্র: শাফাক নিউজ এজেন্সি