বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটির কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট (বৃহস্পতিবার) লং আইল্যান্ডের গ্রেট নেকের লিওনার্ডস প্লাজার সুবিশাল বলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে পাঁচ শতাধিক লায়ন্স সদস্য ও অতিথি অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ২০ আর টু-এর ফার্স্ট ভাইস গভর্নর ও ক্লাবের সাবেক প্রেসিডেন্ট লায়ন শাহ এম নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিরেক্টর ওজি অসওয়াল্ড টোরেস, লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্নর নিনা স্মিথ, সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর মাদাদি সি, সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর আমাদো সি, লায়ন আতাউর রহমান সেলিম, লায়ন দুলাল বেহেদু, লায়ন মহিউদ্দিন দেওয়ান, লায়ন আহসান হাবীব ও লায়ন উজ্জল বিপুলসহ লায়ন্সের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নির্বাচন কমিশনের পক্ষে নতুন কমিটির কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করিয়ে অভিষিক্ত করেন নির্বাচন কমিশনার ও ক্লাবের সাবেক প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সাঈদ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার লায়ন আমেনা নেওয়াজ, নির্বাচন কমিশনার লায়ন রকি আলীয়ান ও লায়ন নুরুল আজিম।

অভিষেক অনুষ্ঠানে ক্লাবের ১০৭ জন নতুন সদস্যকে শপথবাক্য পাঠ করান লায়ন্স ইন্টারন্যাশনাল ডিরেক্টর ওজি অসওয়াল্ড টোরেস। পরে লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্নর নিনা স্মিথসহ ডিস্ট্রিক্ট থেকে আগত অতিথিরা নতুন সদস্যদের বরণ করে নেন এবং তাঁদের সার্টিফিকেট প্রদান করেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কোরআন থেকে তেলাওয়াত করেন লায়ন মো. জসিম। প্লেজ অব অ্যালিজিয়েন্স পরিচালনা করেন লায়ন আনিসুল ইসলাম টনি এবং বাংলায় আনুগত্যের অঙ্গীকার পাঠ করান লায়ন তমাল হোসেন। পরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। লায়ন টোস্ট পরিচালনা করেন লায়ন মশিউর রহমান। এরপর মিথুন ডান্স গ্রুপের শিল্পীরা কয়েকটি মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি শাহ এম নেওয়াজ, পুনর্নির্বাচিত ক্লাব প্রেসিডেন্ট লায়ন জেএফএম রাসেল, ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট লায়ন অ্যাডভোকেট মতিউর রহমান, পাস্ট প্রেসিডেন্ট ও নির্বাচন কমিশনার লায়ন মোহাম্মদ সাঈদ, পাস্ট প্রেসিডেন্ট লায়ন আহসান হাবীব, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ও নির্বাচন কমিশনার লায়ন রকি আলীয়ান, নতুন ক্লাব সেক্রেটারি লায়ন মাসুদ রানা তপন, বিদায়ী ক্লাব সেক্রেটারি লায়ন মশিউর রহমান এবং নতুন কোষাধ্যক্ষ লায়ন এএসএম উদ্দিন পিন্টুসহ অনেকে।

স্বাগত বক্তব্য দেন ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন রকি আলীয়ান। আরও বক্তব্য দেন ইভেন্ট চেয়ারম্যান লায়ন মো. জাহিদ আলম, কনভেনর লায়ন এমএস আলম, চিফ কো-অর্ডিনেটর লায়ন ফাহাদ সোলায়মান ও মেম্বার সেক্রেটারি লায়ন মো. মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন আহসান হাবীব ও লায়ন শারমিনা শিরাজ সোনিয়া।

আগত অতিথিদের অভ্যর্থনা জানান ক্লাব প্রেসিডেন্ট লায়ন জেএফএম রাসেল, নতুন ক্লাব সেক্রেটারি লায়ন মাসুদ রানা তপন, নতুন কোষাধ্যক্ষ লায়ন এএসএম উদ্দিন পিন্টু ও বিদায়ী ক্লাব সেক্রেটারি লায়ন মশিউর রহমান।

ক্লাবের ১৩তম চার্টার অ্যানিভার্সারি উপলক্ষে অনুষ্ঠানে কেক কেটে উদ্‌যাপন করেন লায়ন্স সদস্যরা। এ সময় ক্লাবের সভাপতি লায়ন জেএফএম রাসেল ও নতুন সেক্রেটারি লায়ন মাসুদ রানা তপন ক্লাবের সব সদস্য, অতিথি ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, সকলের ঐক্য ও সহযোগিতার মাধ্যমে লায়ন্সের আন্তর্জাতিক মূলমন্ত্র ‘উই সার্ভ’ ধারণ করে মানবিক সেবা, সামাজিক কল্যাণ এবং বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির পাশে দাঁড়ানোর কার্যক্রম আরও জোরদার করা হবে।

অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি শাহ এম নেওয়াজসহ কয়েকজন কর্মকর্তাকে ক্রেস্ট প্রদান করা হয়। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বেশ কয়েকজনকে অ্যাওয়ার্ড ও স্বীকৃতি দেওয়া হয়। সিটির অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমারের পক্ষ থেকেও কয়েকজন সদস্যকে সাইটেশন প্রদান করা হয়। অ্যাওয়ার্ড ও স্বীকৃতি প্রদান পর্বে সহযোগিতা করেন লায়ন আবদুর রশিদ বাবু, লায়ন আনিসুল ইসলাম টনি, লায়ন অমিত বড়ুয়া, লায়ন এএসএম উদ্দিন পিন্টু ও লায়ন চৌধুরী মো. আজিজ।

অনুষ্ঠানে প্রবাসের জনপ্রিয় শিল্পী তাহমিনা সোনিয়া, ত্রিনিয়া হাসান ও রিজিয়া পারভীনসহ খ্যাতনামা শিল্পীরা সংগীত পরিবেশন করেন। অতিথিদের জন্য ওয়েলকাম ড্রিংকস, অ্যাপিটাইজারসহ নানা আয়োজনের বিশেষ ডিনার পরিবেশন করা হয়।

অভিষেক উপলক্ষে একই দিনে বাংলাদেশের কয়েকটি এতিমখানায় এক হাজারের বেশি শিশু-কিশোরের মাঝে দিনব্যাপী খাবার বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে প্রবাসে আয়োজিত অভিষেক অনুষ্ঠানকে মানবিক সেবার সঙ্গে যুক্ত করার বার্তা দেওয়া হয়।

সবশেষে র‌্যাফেল ড্রয়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে ক্লাব সভাপতি লায়ন জেএফএম রাসেলের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।