বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

রিপাবলিকানদের পরাজয়ে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

রিপাবলিকানদের পরাজয়ে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নিয়ে ফক্স নিউজের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইরানের বিভিন্ন স্থানে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে প্রকাশিত খবরের বিষয়েও কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমাদের বড় কিছু করতে হবে।’ এর মধ্যে বড় ধরনের হামলাও থাকতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না।’

সাক্ষাৎকারে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের খারাপ ফলের পেছনে জ্বালানির উচ্চমূল্যের প্রভাবও স্বীকার করেন ট্রাম্প। তিনি বলেন, জ্বালানির জন্য বেশি দাম দিতে হওয়ায় মানুষ খুশি ছিল না।

কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকানদের পরাজয়ের আভাস পাওয়া গেলেও এই ফলকে নিজের প্রেসিডেন্সির ওপর আঘাত হিসেবে দেখছেন না ট্রাম্প। তাঁর মতে, ডেমোক্র্যাটরা বহু বছর ধরে বড় ধরনের জয়ের চেষ্টা করছিল। শেষ পর্যন্ত তারা তা অর্জন করেছে। এ জন্য দলটির প্রশংসাও করেন তিনি।

ফক্স নিউজের সাক্ষাৎকারে গত দুই বছরে তাঁর সরকারের অর্জনের কথাও তুলে ধরেন ট্রাম্প। অর্থনীতি ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তের নিরাপত্তাকে নিজের সরকারের প্রধান সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি।