বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

জর্জিয়ায় বর্ণাঢ্য বৈশাখী মেলা, প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বুধবার, জুন ১৭, ২০২৬

জর্জিয়ায় বর্ণাঢ্য বৈশাখী মেলা, প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

উৎসবমুখর পরিবেশ আর বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বৈশাখী মেলা ১৪৩৩। রোববার (১৪ জুন) লিলবার্ন শহরের বার্কমার হাই স্কুলে এই মেলার আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া (বিএজি)।

জর্জিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ রূপ নেয় এক টুকরো বাংলাদেশে। সংস্কৃতি, ঐতিহ্য আর পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।

দিনব্যাপী এই মেলায় স্থান পায় দেশীয় ঐতিহ্যবাহী খাবারের স্টল, পোশাক ও ফ্যাশন সামগ্রী, গহনা এবং নান্দনিক হস্তশিল্পের প্রদর্শনী। প্রবাসী বাংলাদেশিরা পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে মেলা ঘুরে দেখার পাশাপাশি মেতে ওঠেন আনন্দ-আড্ডায়। নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরাই ছিল এই মেলার অন্যতম মূল লক্ষ্য।

মেলাটি সফলভাবে সম্পন্ন করতে নেতৃত্ব দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সভাপতি আমেরিকান বাবুল, সহ-সভাপতি সঞ্জয় দাস বিপন, সাধারণ সম্পাদক আহমেদ আহসান (শান্ত), যুগ্ম সম্পাদক মোহাম্মদ তুহিন খান, সাংগঠনিক সম্পাদক সাদী আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক প্রিয়া দত্ত, জনসংযোগ সম্পাদক মেহজাবিন নাজ এবং কার্যনির্বাহী সদস্য বেলায়েত হোসেন রতন।

অনুষ্ঠানে জর্জিয়ার বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে এমডি হাসান, ড. মানিক, রেজাউল হক, অভিষেক, শুভ ও ঝন্টুসহ অনেকেই আয়োজকদের এই চমৎকার উদ্যোগের প্রশংসা করেন এবং সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

মেলায় আসা দর্শনার্থী ও অংশগ্রণকারীরা জানান, প্রবাসের মাটিতে এ ধরনের আয়োজন শুধু বিনোদনই দেয় না, বরং বিদেশের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সঙ্গে দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মূলবোধের মেলবন্ধন তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাপক অংশগ্রহণ আর বাঁধভাঙা আনন্দের মধ্য দিয়ে শেষ হওয়া এই মেলা প্রবাসী বাঙালিদের মনে দীর্ঘদিনের এক রঙিন স্মৃতি হয়ে থাকবে।